হোম > জাতীয়

সম্পদ বিবরণী জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

২০২৪-৩৫ অর্থ বছরের আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ ৩ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নিজের পাশাপাশি স্ত্রীর আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রকাশ করেছেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ অনুসারে তিনি এ বিবরণী জমা দিয়েছেন। ইতিপূর্বে ২০২৩-২৪ অর্থবছরের কার্যবিবরণী দাখিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন পোস্টে।

পোস্টে উপদেষ্টা লিখেছেন, আগেই আয়কর রিটার্নের সাথে এগুলি জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেয়া হয়েছে। দাখিলকৃত আয় সম্পদ বিবরণী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিবেচনায় সম্পূর্ণ নয়। কেননা এটা ৩০ জুন ২০২৫ পর্যন্ত আয় ও সম্পদের বিবরণী।

তিনি লিখেছেন জবাবদিহিতার স্বার্থে, ইনশা আল্লাহ ২০২৫-২৬ অর্থবছর সমাপ্তির পর পুনরায় আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করব।

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ