হোম > জাতীয়

শাহজালাল বিমানবন্দর: থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ছবি: সংগৃহীত

ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন আজ বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দূত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।

বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে উভয় পক্ষ। ব্রিটিশ বাণিজ্য দূত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া যুক্তরাজ্যের সঙ্গে নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমানে শাহজালালের থার্ড টার্মিনালের কার্যক্রম নিয়ে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। সবশেষ গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল জাপান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানালেন মন্ত্রী

প্রশাসনে বড় রদবদল, একযোগে বদলি ২৭ উপসচিব

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধীদলীয় সদস্যদের

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী