হোম > জাতীয়

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

ছবি: নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিন

পলাতক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম ও তার স্ত্রী দৈনিক ইত্তেফাকের সাবেক সাব এডিটর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে দুইজনের প্রায় ৬০ কোটি টাকার লেনদেন অভিযোগে এ মামলা দায়ের হয়।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদকের তথ্য অনুযায়ী, নঈম নিজাম ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়াও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। দুদকের অভিযোগ, এসব অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একই আইনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুন্থানে আওয়ামী লীগ সরকারে পতনের পর নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিন গাঢাকা দেন। পরে জানা গেছে, তারা দুইজনই আমেরিকায় পালিয়েছেন এবং সেখানেই অবস্থান করছেন। তারা দুইজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: ডা. জাহিদ