হোম > জাতীয়

শনিবার শুরু হচ্ছে যাকাত ফেয়ার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

রাজধানী ঢাকায় আগামী শনিবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে যাকাত ফেয়ার। ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, দেশে এখন এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এই অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

তিনি আরো বলেন, আমরা মনে করি ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে যাকাত প্রদান মানে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, চলতি বছরে আমাদের ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের টার্গেট রয়েছে।

তিনি বলেন, সিজেডএম মেধাবিকাশে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার হাজার টাকা করে ৩০ মাস জিনিয়াস উচ্চ বৃত্তি সহায়তা দেওয়া হয়। এ বছরও বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি দেওয়া হয়েছে। সারা দেশে ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চিকিৎসক-প্যারামেডিকরা নিয়মিত সেবা দিচ্ছে। ওষুধও সরবরাহ করা হচ্ছে।

এ ফেয়ারের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এবারের যাকাত ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি