হোম > জাতীয়

পে-কমিশন থেকে সরে দাঁড়ালেন মাকছুদুর রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের কথা জানান।

মাকছুদুর রহমান বলেন, ‘বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাব দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাব প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় উচ্চশিক্ষার মানোন্নয়নে উপ-কমিটির প্রস্তাবগুলো আমলে নিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান এই অধ্যাপক।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারকে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়।

পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাশেদ খানের আচরণ সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানী

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’