হোম > জাতীয়

৫৯৩ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

আতিকুর রহমান নগরী

দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫৯৩ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৭ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (বেতনক্রম ৩৫,৫০০–৬৭,০১০ টাকা) উন্নীত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান পদ ও কর্মস্থলে ‘ইনসিটু’ অবস্থায় দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ২৪ নভেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার–১ শাখায় তাদের যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসক সংখ্যা:

অ্যানাটমি ৭ জন, এন্ডোক্রাইনোলজি ৩০ জন, কার্ডিওলজি ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি ৬ জন, পেডিয়াট্রিকস ২৭৯ জন, বায়োকেমিস্ট্রি ৩১ জন, মেডিকেল অনকোলজি ৬ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ৬৫ জন এবং ল্যাবরেটরি মেডিসিন ১২ জন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মস্থল বা দায়িত্ব পরিবর্তন করতে পারবেন না।

এসআর

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি