হোম > জাতীয়

গাজীপুর ও সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

আমার দেশ অনলাইন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন দুপুরের দিকে আরো উত্তপ্ত হয়ে ওঠে।

সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে সাভারে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

শ্রমিক বিক্ষোভের কারণে কালিয়াকৈরেও অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

পিএসসির নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথগ্রহণ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় সুইডেন

সার নিয়ে অনিয়ম ও কৃত্রিম সংকট বরদাশত করা হবে না: কৃষিমন্ত্রী

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে

‘আমার দেশ’ ছিঁড়ে ফেলা গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ: ডিইউজে

দেশে ২৪ ঘণ্টায় হামে আরো দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩