হোম > জাতীয়

‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’

আমার দেশ অনলাইন

ভারত থেকে দেশে ফিরে আসা নিজেদের শত্রু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিরই কিছু লোক টাকার বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা এসব সুযোগসন্ধানীকে কোনো প্রকার ছাড় না দিয়ে একযোগে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজধানীতে আয়োজিত এক দলীয় সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে এবং তারা বিভিন্ন এলাকায় অবস্থান নিচ্ছে। তারা আসা শুরু করেছে, আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন; কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।’

দলের ভেতরের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, ওদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কারা জানেন? আমাদের বিএনপিরই কিছু লোক! তারা টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে এবং নিজের সত্ত্বাকে বিক্রি করে দিচ্ছে। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে—আওয়ামী লীগ হোক আর বিএনপির অভ্যন্তরে থাকা এই ধরনের শত্রু হোক, কাউকেই রেহাই দেওয়া হবে না।’

তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, ‘বিএনপির শত্রু আমার শত্রু, আর আমার শত্রু মানেই বিএনপির শত্রু। কোনো ব্যক্তি যদি মির্জা আব্বাসের ঘনিষ্ঠ কিংবা আত্মীয়ও হয়, আর সে যদি কোনো অপকর্মে জড়িত থাকে, তাকেও এক চুল ছাড় দেওয়া হবে না। যারা দুই হাতে কামানোর ধান্দায় নেমেছে, তাদের বর্জন করতে হবে।’

বিএনপির সাংগঠনিক ভিত্তি প্রসঙ্গে মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, বিএনপি রাজপথের দল এবং এর ভিত্তি সাধারণ জনগণের মধ্যে গভীরভাবে প্রোথিত। এটি কোনোভাবেই ভেসে আসেনি। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিএসএফের গুলিতে তিন মাসে ৪ বাংলাদেশি নিহত

ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ খান

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান

মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু