হোম > জাতীয়

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা কার্যক্রম। তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ।

মঙ্গলবার পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে তথ্য জানানো হয়েছে। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন দাখিল বন্ধকরণ ও এমআরপি এর পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত এ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর, ঢাকার নির্দেশনা মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

ফলে আগামী ০১ মার্চ ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না।

এমতাবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ই-পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এরপরেও যাদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা হতে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়লালামপুর, মালয়েশিয়া হতে বিতরণ করা হবে।

এদিকে, পোস মালয়েশিয়ার (পোস্ট অফিস) মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি আবেদন হাইকমিশনে গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

অপর এক বিজ্ঞপ্তিতে আগামী ০১ মার্চ ২০২৫ তারিখ হতে কাউন্টার থেকে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) মাধ্যমে এপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। পোস্ট অফিস (পোস মালয়েশিয়া)-এর মাধ্যমে পাসপোর্ট এপয়েন্টমেন্ট গ্রহণের লিংক: https://appointment.bdhckl.gov.bd/poslaju

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের