হোম > জাতীয়

এনার্জি রেগুলেটরি কমিশন ভেঙ্গে দেওয়ার দাবি ক্যাবের

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পুনর্গঠনের দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। প্রতিষ্ঠানটির উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেছেন, এ কমিশনকে হয় পদত্যাগ করতে হবে, না হলে সরকারকে তাদের অপসারণের উদ্যোগ নিতে হবে। এটা না হলে তাদের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যেতে বাধ্য হবো।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ক্যাব এ আয়োজিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া।

‘প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ শীর্ষক’ এ আলোচনায় ড. এম শামসুল আলম আরও বলেন, বিইআরসির সদস্যরা শুধু আইন লঙ্ঘন করেছেন তাই নয়, তারা কোর্টের আদেশকেও অবমাননা করেছেন। তারা গণশুনানি ছাড়া সরকারি এলপিজির দাম বাড়িয়ে দিয়ে হাইকোর্টের নির্দেশনার অবমাননা করেছে।

শিল্প প্রতিষ্ঠানের গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানির বিষয়ে এ জ্বালানি বিশেষজ্ঞ আরও বলেন, ক্যাবসহ সবার পক্ষ থেকে শিল্পে দুই ধরনের দাম নিয়ে আপত্তি তোলা হয়। তারপরও সবার মতামত উপেক্ষা করে নতুন শিল্পে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত বিগত সরকারের সময়ে যে পরিমাণ অর্থ লুট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে তাদের সে বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম দূর করতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ খাতের সিস্টেম লস কমাতেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

তিনি বলেন, জ্বালানি খাত লুণ্ঠনমূলক ব্যয়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। জ্বালানি খাতের সব স্তরে জনগণের মালিকানা ও সুশাসন নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতের অযৌক্তিক উন্নয়ন ব্যয় বন্ধ, ভোক্তাদের কাছে ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. সৈয়দ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান।

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি: তথ্যমন্ত্রী

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

দু’দিনে প্রবল কালবৈশাখী ও অতি বর্ষণে ভূমিধসের সতর্কবার্তা জারি

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী

৭ মে থেকে তাপমাত্রা বাড়বে

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব