হোম > জাতীয়

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

আমার দেশ অনলাইন

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ছয় দিনের পাকিস্তান সফরকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ৭৯ বছর বয়সি শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটি। ভারত জানিয়েছে, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গেও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তার সমর্থকদের উজ্জীবিত রাখতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরএ

হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু

পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বৃদ্ধি

আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত সীমান্তে আ.লীগ নেতাদের তৎপরতা, কেন ঘুরছেন তারা

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

পার্বত্য চুক্তি বাতিল নাকি নতুন চুক্তি, আলোচনা শনিবার