হোম > জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর

স্টাফ রিপোর্টার

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. সাইদুর রহমান।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

বর্তমানে মো. সাইদুর রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি দৈনিক দিনকালে কাজ করেন। পরে দৈনিক ইত্তেফাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনবিষয়ক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে কর্মরত।

পেশাগত জীবনে তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইত্তেফাক ইউনিট চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া পেশাগত দক্ষতা ও অবদানের জন্য আরও কয়েকটি সম্মাননাও লাভ করেছেন।

এমই

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না