হোম > জাতীয়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএস-এর কার্যক্রম বিস্তৃত

স্টাফ রিপোর্টার

প্রতিষ্ঠার মাত্র এক বছরের ব্যবধানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ (এইচআরডিএস)। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের অধিকার আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রথম বছরেই এ সাফল্য পেল সংগঠনটি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা ও আনন্দ র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ডিফেন্ডাররা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ এবং মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামান।

উল্লেখ, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে এইচআরডিএস নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের নেতৃত্বে দেশব্যাপী মানবাধিকার আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্রমণের অনুমতি মিললেও সেন্টমার্টিন যেতে পারছেন না পর্যটকরা

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত