হোম > জাতীয়

ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ঐক্য ও সম্প্রীতির আহ্বান

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই তাঁর প্রত্যাশা করি।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ধনী-গরিব ও ছোট-বড় সব ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী সবাইকে ঈদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

এসআর

নারী উদ্যোক্তাদের যোগ্যতার ভিত্তিতে উৎসাহ দিতে হবে

ড. ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ জানালেন ডাকসু ভিপি

ঢাকাসহ দেশের ১৩ নদী বন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ স্থানীয় সরকারকে জনবান্ধব করবে: মির্জা ফখরুল

ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি

কাল ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী