হোম > জাতীয়

বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ‘গরিব’ ফরিদা আখতার

আমার দেশ অনলাইন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্যদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তবে সার্বিকভাবে সবচেয়ে কম সম্পদের মালিক সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার সম্পদ ৪ লাখ ২০ হাজার টাকা থেকে বেড়ে ১২ লাখ ৭৬ হাজার ৮৭৯ টাকা হয়েছে। তিনি বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন ফরিদা আখতারের সম্পদের পরিমাণ ছিল ৮১ লাখ ২৮ হাজার ৯২৯ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা হয়েছে। তার স্বামীর সম্পদ ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯৮১ টাকা থেকে বেড়ে ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯৪৯ টাকা হয়েছে।

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো