হোম > জাতীয়

সকালে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বিকেলেই সংসদে হাজির এমপি

স্টাফ রিপোর্টার

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ক্ষোভ প্রকাশের পর বিকেলেই সিলেট থেকে ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার সকালে সিলেটের মৌলভীবাজারে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানাতে সিলেট অঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের লাউঞ্জে এমপিদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন। মৌলভীবাজারের অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি বলেন, “আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।”

প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর বিকেলে ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী।

সংসদে যোগ দেওয়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে এমরান আহমদ চৌধুরী লিখেন, “বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।”

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং জাম ও কৃষ্ণচূড়া গাছের দুটি চারা রোপণ করেন।

পরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। এ সময় বিদ্যালয় মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

তালিকায় নাম, আছে মামলাও—তবু অধরা ছিনতাইকারীরা

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেতুমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিজ অর্থায়নে ২ হাজার ৮০০ মানুষকে পূজার উপহার দিলেন টুকু

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: কৃষিমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন