হোম > জাতীয়

দ্বিতীয় পর্যায়ের সংলাপে বিষয়ভিত্তিক আলোচনা হবে: আলী রীয়াজ

বিশেষ প্রতিনিধি

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, 'আশা করছি প্রথম ধাপের সংলাপে যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী সময়ে বিষয় ভিত্তিকভাবে আলোচনা করতে পারব।'

সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির সঙ্গে ১৩ মে মূলতবি হওয়া বৈঠক আজ আবার শুরু হয়। সিপিবির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রথম ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হচ্ছে। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া সংলাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে আলোচনা করেন। আলী রীয়াজ বলেন, 'প্রথম পর্যায়ের সংলাপের সমাপ্তি টানব এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা খুব শিগগিরই শুরু করতে পারব।'

প্রথম ধাপের আলোচনার অগ্রগতি দ্রুত সংবাদ সম্মেলন করে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হবে বলে জানিয়েছেন আলী রীয়াজ। তিনি বলেন, 'গত দুই মাসের আলোচনায় অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হয়েছি।'

তিনি বলেন, 'ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে, তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব বলে আমাদের দৃঢ় আশা। এবং সেইভাবে অগ্রসর হওয়া সম্ভব হবে।'

জাতীয় ঐকমত্য গঠনের জন্য ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রত্যেককে অংশীদার, রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ অংশীদার, রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ভূমিকা আছে। আমাদের প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পারব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ, প্রত্যাহার আরিফ-উজ-জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক