হোম > জাতীয়

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

স্টাফ রিপোর্টার

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করাসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এ বিষয়ে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। অথচ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না।

নেতারা বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে সাংবাদিকদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়। সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।

ডিআরইউ নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটিসহ দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাংবাদিকদের শ্রম, ত্যাগ ও পেশাগত অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নোয়াবের প্রতি জোর দাবি জানাচ্ছে ডিআরইউ।

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার পরিষদের নিন্দা

চুক্তি করে উড়োজাহাজ আনতে লাগবে ১০ বছর, এখনই উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদের পত্রিকা ছেঁড়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

শিল্পাঞ্চলে নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক শেষে সরকারের কঠোর বার্তা

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও