হোম > জাতীয়

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব যাত্রীরা ১ জুলাই পরবর্তী ফ্লাইটসমূহের ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট ক্রয় করেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান প্রথম ফ্লাইট শুরু করে। এরপর ২০০৬ সালে বন্ধ হলেও ২০২৩ সালের ১ সেপ্টেম্বর আবারো চালু হয়। এর আগে বিমান ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করলেও তা কিছু দিন পর বন্ধ হয়ে যায়।

মাদরাসা শিক্ষকদের বদলি, তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির

র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা