হোম > জাতীয়

আটকের আগে ভিডিও বার্তায় যা বললেন শহিদুল আলম

আতিকুর রহমান নগরী

অসহায় গাজাবাসীদের সাহায্য ও ইসরাইলি অবরোধ ভাঙার জন্য সবচেয়ে বড় সমুদ্র অভিযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার তাকে আটক করা হয়।

আটক হওয়ার আগে নিজের ফেসবুক আইডিতে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা শহিদুল আলম। তিনি বলেন—আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইজরাইলের দখলদার বাহিনী। যারা ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

পোস্টের শেষে বলেন, আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।

এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছিলেন, বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। রেড জোন বলতে তিনি বোঝান সেই এলাকায়, যেখানে সম্প্রতি ইসরাইলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।

শহিদুল আলম লেখেন, ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে তার জন্য নৌবহরের কিছু নৌযান সাময়িকভাবে ধীরগতিতে চলেছে। এরপর থাউজেন্ড ম্যাডলিনস নৌযানগুলোও তাদের সমকক্ষে এসেছে। বর্তমানে তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সবজি ও শুঁটকিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক

হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: ডা. জাহিদ

অক্টোবরে ১ দিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি