হোম > জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন

স্টাফ রিপোর্টার

নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে কন্ট্রোল রুম স্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কন্ট্রোল রুম চালু থাকবে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন -১ শাখা থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এই আদেশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাঠ প্রশাসন হতে প্রাপ্ত অভিযোগ/তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ভবন নং ১, কক্ষ নং ১৮০২ (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো।

আদেশে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন রোস্টারে দায়িত্ব পালন করবেন।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের