হোম > জাতীয়

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

বয়ান শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

পবিত্র শবে কদর উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

হজ নিবন্ধনের সময় আর বাড়বে না, শেষ সময় ২৪ সেপ্টেম্বর

কর্মজীবী নারীদের জন্য সারা দেশে আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে: মন্ত্রী