হোম > জাতীয়

গাড়ি সংকটে পায়ে হেঁটে খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন অভিমুখে সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন জানাজায় অংশগ্রহণ করতে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দিয়েছেন পল্টন থেকে।

বুধবার (৩১ ডিসেম্বর) পল্টন থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে পায়ে হেঁটে যেতে দেখা যায় সাধারণ মানুষকে।

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শেষবার বিদায় জানাতে ঢাকা অভিমুখে মানুষের স্রোত। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে পল্টন নেমে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউ অভিমুখে সাধারণ মানুষ রওনা দিয়েছে। অনেকেই ছোট বাচ্চা সাথে করে নিয়ে এসেছেন। গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে দেশকে মুক্তির জন্য জেল জুলুম সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। আজ তাঁর শেষ বিদায়ে যেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই