হোম > জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর শনিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের সাধারণ যান চলাচল নির্দিষ্ট সময়ে পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ২১ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহার করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের ট্রাফিক ব্যবস্থা সচল ও স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

যুক্তরাজ্যে নাহিদের ওপর হামলা, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান সরকারের

মিথ্যা সংবাদ প্রচারকারী অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সেলিম ভূঁইয়ার

কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপিল বিভাগে আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার শুনানি শুরু হবে: আইনমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪