হোম > জাতীয়

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

মো. তবারক আলী। ছবি: সংগৃহীত

বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. তবারক আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মো. তবারক আলী ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান ও মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের অকাল মৃত্যু প্রাণিসম্পদ খাতের জন্য অপূরণীয় ক্ষতি। মো. তবারক আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো। তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী