স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ৭ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছি নির্বাচন কমিশন কয়েক ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন স্বাধীন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিল নিয়ে সরকার কিছুই জানে না, পত্র যোগাযোগ বা অন্য কোনো ভাবে নির্বাচন কমিশন সরকারের কোনো আলোচনা করেনি।’
সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘আজকে আমি এতটুকুই বললো, প্রশ্ন নিবো না, প্রশ্ন নিলে প্যাচ লাগে।’