হোম > জাতীয়

কেরাণীগঞ্জে শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

এক যুগ আগে, ২০১৪ সালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সাত বছরের এক কন্যাশিশুকে অপহরণের দায়ে আসামি মো. ইমাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়র রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত ইমাম হোসেন দক্ষিণ কেরাণীগঞ্জের চর মীরবাগ এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ অক্টোবর সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় নিজ বাসার সামনে খেলছিল সাত বছরের শিশু ইমু আক্তার। এ সময় আসামি ইমাম হোসেন তাকে নদীর পাড়ে মেলা দেখানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা গেলেও আসামি পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী শিশুটির বাবা মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পরে ওই বছরের শেষ দিকে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি শুরুতে পলাতক থাকলেও পরে গ্রেপ্তার হন। এ মামলার বিচারকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

এসআর

৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

যে কারণে চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

আজিজের বিরুদ্ধে রেড নোটিস চাইল ট্রাইব্যুনাল

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি

রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে সরকার

দুই ধাপে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো