হোম > জাতীয়

ঈদের ছুটিতে শাহজালালে কোটি টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার

ঈদের ছুটির মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি অভিযানে কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১৭ মার্চ পরিচালিত অভিযানে ৩০ লিটার পারফিউম ও ২২০ কেজি কসমেটিক্স জব্দ করা হয়। পরে এই মালামালের ওপর ৩ লাখ ৬৫ হাজার টাকা ট্যাক্স আদায় করা হয়েছে। কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিনাশুল্কে মালামালগুলো বের করার চেষ্টা করা হচ্ছিল।

১৯ মার্চ অপর একটি অভিযানে ৪০২ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলোর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৬ লাখ টাকা। ২১ মার্চের অভিযানে তিনটি মোবাইল ফোন, ১ হাজার ৪৪৩ কার্টন সিগারেট, পাঁচ লিটার বিদেশি মদ, ১৭ কেজি গৌরী ক্রিম ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। এসব মালামালের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। সর্বশেষ ২৩ মার্চ পরিচালিত অভিযানে ২৫০ কার্টুন সিগারেট, ৫ কেজি গৌরী ক্রিম জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৭৫ হাজার টাকা।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল বের করার সুযোগ নেই। আমাদের গোয়েন্দা সংস্থা, এভসেক, কাস্টমসসহ অন্যান্য সংস্থা তৎপর। আমরা গত কয়েক দিনে অভিযানে প্রায় কোটি টাকার মালামাল জব্দ করে সেগুলো থেকে ট্যাক্স আদায় করেছি। বিমানবন্দরে চোরাচালানের বিরুদ্ধে আমরা সজাগ।

বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন জুবাইদা রহমান

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, ৫৪ বছরে কার্যকর হয়নি একটিও

ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

আলোচনা সভায় বক্তারা

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

নিজ দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপরই কেন এই হস্তক্ষেপ

ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ