হোম > জাতীয়

দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সংলাপ হবে উল্লেখ করে ইসির সচিব জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী— প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টিতে, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টিতে, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোডম্যাপ অনুযায়ী— প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর

পাখি তাড়াতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ও বন্দুক কেনার নির্দেশ

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৫

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরানোর স্বপ্ন দেখছেন যারা, তারা বোকার স্বর্গে

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম

রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী