হোম > জাতীয়

জাতীয় ঐক্যের প্রতি এনইসির পূর্ণ সমর্থন

আমার দেশ অনলাইন

বিদেশি মদতপুষ্ট কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

আজ বৃহস্পতিবার এনইসি সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ‍উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসী তৎপরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকরা দেশে যে সহিংসতা চালাচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এ পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা মনে করি, সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর জাতীয় স্বার্থে এই ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত।

এনইসি মনে করে, জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষের আত্মত্যাগ ও ২০ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে, তা সুদৃঢ় করতে হবে।

সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত তাঁবেদার শক্তির যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই। আমরা ক্ষমতাসীন ও বিরোধী দলের উদ্যোগকে স্বাগত জানাই।

গাড়িতে আগুন ও মানুষ হত্যা রাজনৈতিক দলের কাজ নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ

আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে আইসিএও ও থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

নাশকতার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সতর্কতা জারি, বাড়ছে নজরদারি

লগি-বইঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে: মারুফ কামাল খান

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে আশরাফ মাহদির ক্ষোভ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী