হোম > জাতীয়

জ্বালানি বিপণনে রেশনিং পদ্ধতি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি

জ্বালানি বিপণন ও সরবরাহের ক্ষেত্রে রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার এ ঘোষণা দিয়েছেন। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকে জ্বালানি সরবরাহে রেশনিং পদ্ধতি আরোপ করা হয়েছে। এখন আমাদের মজুত স্বাভাবিক রয়েছে। কোনো সংকট নেই।

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সেচ মওসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পরবর্তী নির্দেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো ইচ্ছে নাই। পুরো বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেইনি।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের