হোম > জাতীয়

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি : তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দিইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে, এটা সরকার করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কিভাবে, পরিবারকে কী দেবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ শেষে খুব শিগগিরই সংবাদ কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।

ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা সভা-র‌্যালি

থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব

নিঃশ্বাসের ধূসরতা থেকে পরিষ্কার বায়ুর পথে যুবদের ১৫ দফা দাবি

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন