হোম > জাতীয়

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছেন। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।’

ইরানি দূত বলেন, ‘আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ পাড়ি দেওয়ার সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

কিছু দেশের তেলের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিলেও সংঘাতের কারণে কৌশলগত এই জলপথে চলাচল অনেকাংশে সীমিত রয়েছে।

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ