হোম > জাতীয়

বেবিচক চেয়ারম্যান-এর সাথে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (১৮ মে) বেবিচকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরসমূহে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন প্রদানের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা