হোম > জাতীয়

কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে কৃষি সচিবের শোক

আমার দেশ অনলাইন

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মাতা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় কৃষি সচিব বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে গভীর শোকের সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।

উল্লেখ্য, আমেনা বেগম ( ১০৩) মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

এদিকে, কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

আহমাদ বিন কাসেমকে কখনো জামায়াতের সদস্য হিসেবে দেখিনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিটিসিএলে চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু, মারধর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি মীর আহমাদের

এসআরবি বিলের ৮ বিষয়ে ভিন্নমত বিরোধী দলের

ভিসি নিয়োগে রাজনীতি বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী

ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধা, সরকারের বড় ঘোষণা

বেনজীরের বিচারে সরকারের পদক্ষেপ কী, জবাব চাইলেন শহীদ জাবিরের মা

মার্কিন স্বার্থ দেখার জন্য দেশের মানুষ ভোট দেয়নি

শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী