হোম > জাতীয়

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল তারা যে বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল।

আমরা আশা করি, জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।

তিনি বলেন, গণভোটে যে ৪৮টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে, জনগণ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে।

এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি এমন প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, এটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করতে পারি। আশা করি রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি হবে না। তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। তিনি বলেন, এটার (তত্ত্বাবধায়ক সরকার) চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। আশা করি সংবিধান সংস্কার পরিষদে।

এটার ব্যাপারে জনগণ রায় (গণভোট) দিয়েছে। এখানে (জুলাই জাতীয় সনদ) যে পদ্ধতি বলা আছে সেটাই চূড়ান্ত হবে বলে আশা করি। এটাই আমার আকাঙ্ক্ষা। গণভোটে যেটা পাস হয়েছে সেটাই শেষ কথা।

বদিউল আলম মজুমদার আরো বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কীভাবে দেখব তা নির্ভর করবে দুটি জিনিসের ওপর। একটা হলো—পঞ্চদশ সংশোধনীর মামলার রায়। তারা কী রায় দেন এবং পর্যবেক্ষণ দেন। দ্বিতীয়টা হলো—জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে, গণভোটে যে পাস হয়েছে ৪৮টা বিষয় তার ওপর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্ত হবে গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা তার মাধ্যমে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান।

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী