হোম > জাতীয়

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

অধিনায়ক সম্মেলনে ইঞ্জিনিয়ার্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেনাপ্রধান ইঞ্জিনিয়ার্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধকালীন ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।

এদিকে ইঞ্জিনিয়ার্স কোরের সপ্তম পুনর্মিলনী উপলক্ষে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাপ্রধান।

এ সময় তিনি তাঁর বক্তব্যে ইঞ্জিনিয়ার্স কোরের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। কোরের দীর্ঘদিনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ (ভারপ্রাপ্ত), জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, চিফ কনসালট্যান্ট জেনারেল (অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট), বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসিনা ডিসেম্বরে ফিরতে পারবেন, কী ভাবছে ভারত

মানুষের কল্যাণে নীরবে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

সড়কে প্রাণহানি কমাতে সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের

দেশের পথে প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসীর পাঠানো ১৭ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও

ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা