হোম > জাতীয়

সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

তবলীগ জামাতের দিল্লির মাওলানা সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ও ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতা।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ও উত্তরা এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাদের অনুসারীরা ভ্রান্ত এবং তারা টঙ্গীর ইজতেমা মাঠে খুনের সঙ্গে জড়িত। তারা বলেন, পথভ্রষ্ট সাদপন্থিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না

মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত এই অংশটির নেতারা জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে তাদের ইজতেমা শুরু হবে। এবার ইজতেমা এক পর্বেই হবে। সাদপন্থিদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। তারা ইজতেমা করার নৈতিক অধিকার রাখে না।

এ সময় বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে তিন খুনের মামলায় সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।

উত্তরায় বিক্ষোভ: বাদ জুমা উত্তরা খালপাড় মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বেশ সংখ্যক তওহিদি জনতা ও তাবলীগের সাথীরা উপস্থিত ছিলেন।

প্রথমে উত্তরা এলাকার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল বের হয়ে উত্তরা খালপাড় মোড়ে জমায়েত হয়। পরে রাজধানীর তুরাগ এবং বৃহত্তর উত্তরার সর্বোচ্চ উলামা-মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তারা টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থিদের হামলায় ৪ জন শহীদ এবং অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার , শাস্তি এবং তাদের নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে মুফতি মুহিউদ্দীন মাসুম, মুফতি আহমদ শফি, মুফতি হাবিবুর রহমান, ব্যারিস্টার মাওলানা মাহবুবুল হক লোকমান, মাওলানা মোস্তাকিম, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জাফর আহমদ, মুফতি মেহেদি হাসান ও মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।

এ সময় বৃহত্তর উত্তরা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তাবলিগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি

কালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল