হোম > জাতীয়

মাতারবাড়ী সমুদ্রবন্দর ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না

গোলটেবিল বৈঠকে বক্তারা

স্টাফ রিপোর্টার

জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করতে দিতে হবে। বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না। নীতি হতে হবে বাংলাদেশের নিরাপত্তা ও উন্নতি নিশ্চিত করার জন্য। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে, যাতে পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও ন্যায্য আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতের আহ্বান জানান তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে। যাতে পরবর্তীতে পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি না হয়। সমুদ্র বন্দর একটি জাতির অর্থনীতির জন্য যেমন আশীর্বাদ তেমনি তা জাতীয় ও ভূরাজানীতির জন্য বিরাট চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করতে দিতে হবে। এই বন্দর ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষা ও ক্ষতিকর দিক বিবেচনা নিতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট -এর মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, আমার দেশের ভিতর দিয়ে যেই দেশের কার্গো যাবে তা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমি যেভাবে বলি সেভাবে যাবে। শুধু গভীর সমুদ্রবন্দর করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না যদি অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নত ও আন্ত:সংযোগ নিরবিচ্ছিন্ন না হয়।

বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো. সফিউল্লাহ বলেন, আমাদের নীতি কোনো দেশের বিরুদ্ধে নয়, আমাদের নীতি হতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করা। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে নেগোসিয়েশন করে আমাদের স্বার্থ নিশ্চিত করতে হবে।

সিআইপিজির চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ড খুরশীদ আলম। গোলটেবিল বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা মাতারবাড়ী বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা, সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়নসহ প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা এবং সংসদীয় নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেন। একই সঙ্গে তারা ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ন্যায্য মাশুল ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয় ও বন্দরভিত্তিক শিল্পায়নের পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার ওপর জোর দেন।

বক্তারা বলেন, বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না। বন্দরটির পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। আমরা আশাবাদী বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখবে, কিন্তু কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমর্পণ করবে না।

রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে: আহসান এইচ মনসুর

বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন আটক

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি

গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই

শহীদ আবু সাঈদের স্বপ্ন এখনো পূরণ হয়নি: আবু সাঈদের বাবা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো এবং এআই দিয়ে তৈরি: পুলিশ