দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ্ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১৯৭ জন, বরিশাল বিভাগে ৭০ , চট্টগ্রামে ১২৪, খুলনায় ১০৬, রাজশাহী ৪৩, ময়মনসিংহে ৪৩, রংপুরে ২৮ এবং সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতাল অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৪,৬০১ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৭৫৯ জনে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২৭ জনের।
আর চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে সবেচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৬৭ জনের মৃত্যু হয়েছে।
এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪২, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছে।