হোম > জাতীয়

১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

স্টাফ রিপোর্টার

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নিজ নিজ নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর নির্দেশিকাসমূহ অনুসরণ করে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নির্ধারিত প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এই পরিপ্র্রেক্ষিতে, হজে গমনেচ্ছুক সব প্রাথমিক নিবন্ধিত আবেদনকারীকে নির্ধারিত তারিখের আগেই ব্যাংকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অপরাধজগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

বস্তিবাসী ও উপকূলীয়দের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের ২ প্রকল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ

ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি