হোম > জাতীয়

ভুল ধরিয়ে দিলেন নাহিদ, ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের কার্যপ্রণালী ও নিয়মের একটি ক্ষেত্রে ত্রুটি ধরিয়ে দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মন্ত্রীর অনুমতির প্রসঙ্গ টেনে পয়েন্ট অব অর্ডারে তিনি বিষয়টি তুলে ধরলে তা সাদরে গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

সংসদে কার্যপ্রণালী বিধি নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমার কথাটা হচ্ছে, কোথাও আপনার ভুল হলো কি না? একটু আগে আমি শুনতে পেলাম, যখন ব্যারিস্টার আরমান কথা বললেন, তারপরে আপনি বললেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিক্রমে বা অনুমতি নিয়ে উনাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। এই ‘অনুমতিক্রমে’ কথাটা কি কোনো ভুল হলো কি না? কারণ, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতির তো প্রয়োজন নেই। এখানে তো স্পিকার বা আপনার এখতিয়ার আছেই সরাসরি তাকে কথা বলতে দেওয়ার বা যেকোনো কাউকে কথা বলতে দেওয়ার।’

বিরোধীদলীয় চিফ হুইপের এই সংশোধনমূলক বক্তব্য তাৎক্ষণিকভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। বেসিক্যালি আমার যে কাস্টম, মাননীয় মন্ত্রীর পরে নরমালি অন্য সদস্যদের ফ্লোর দেওয়া হয় না। তারপরেও আমি এটা বলেছি যে আপনার অনুমতি সাপেক্ষে—ইন দ্য সেন্স, মন্ত্রীর পরে সংশ্লিষ্ট বিষয়ে অন্য কেউ সাধারণত বক্তব্য দিতে পারেন না। আরমান সাহেবকে অ্যালাউ করা হয়েছে এই অর্থে যে, তিনিও একজন ভিকটিম ছিলেন।’

ভুল স্বীকার করে ডেপুটি স্পিকার আরও বলেন, ‘ওইটা অনুমতি না হয়ে এখানে অবগতি বা কনসেন্ট—এটা হলে ভালো হতো, এপ্রোপ্রিয়েট হতো। থ্যাংক ইউ ফর কারেক্টিং মি।’ সংসদীয় কার্যক্রমে এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সংশোধন ও বোঝাপড়ার বিষয়টি সে সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

‘যাহা বলিতেছি সত্য বলিতেছি’-সারের মজুদ নিয়ে সংসদে কৃষিমন্ত্রী

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্টে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী