বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬ নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) সমূহের সঙ্গে সম্প্রতি আলোচনা ও তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। একই সঙ্গে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর বিড দাখিলের সময়সীমা বৃদ্ধি করে ৩০ নভেম্বর ২০২৬-এর পরিবর্তে ৩১ মার্চ ২০২৭ করা হয়েছে।
সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্যতায় আইওসি কোম্পানিসমূহের বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পাবে মর্মে আশা করা যায়।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।