হোম > জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে আজ ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার সকালে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ঘটনার দিন (৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পেরে উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে শিশুটির খোঁজখবর নেন ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

উপদেষ্টা বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।

সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা