হোম > জাতীয়

নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ সেতুসচিবের

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বিশেষ প্রতিনিধি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রকল্পের চ্যালেঞ্জসমূহ দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার তাগিদ দেন তিনি।

শনিবার প্রকল্প পরিদর্শনকালে আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩-এর সম্মেলনকক্ষে প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তাগিদ দেন সচিব।

এ সময় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন সেতু সচিব।

প্রকল্প বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন রিলোকেশনের ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

প্রকল্পের কাজের কারণে ঈদুল আজহার সময় ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন সেতু সচিব।

পাহাড়ধসের ঝুঁকি থেকে ২২১ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিল সেনাবাহিনী

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

বাঁশখালীর ‘নাগরিকত্ব’ পেলেন জামায়াত আমির

ডিসি-এসপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, গুরুত্ব পেল বন্যা পরিস্থিতি

বিয়ে বিচ্ছেদ করে বিপুল সম্পদের মালিক পুতুল

আনসার-ভিডিপি ব্যাংকে ১৫৩ সিনিয়র অফিসারের অভিষেক

মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

এই দায় বিএনপিকে ১০০ বছর বহন করতে হবে: তাজুল

চট্টগ্রামে বন্যায় ত্রাণ-পুনর্বাসন তদারকির দায়িত্ব পেলেন জ্বালানি প্রতিমন্ত্রী