হোম > জাতীয়

কুয়েট অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ইউটিএলের

স্টাফ রিপোর্টার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বুধবার সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষমাণ অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট সদস্যের ওপর প্রকাশ্য রাস্তায় এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসমাজ এবং নিরাপদ শিক্ষার পরিবেশের ওপরও গুরুতর আঘাত। কোনো মতপার্থক্য, প্রশাসনিক সিদ্ধান্ত বা ব্যক্তিগত বিরোধের জেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

ইউনিভার্সিটি টিচার্স লিংক মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক যেন এ ধরনের হামলা ও নিরাপত্তাহীনতার শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক