হোম > জাতীয়

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে

সিরডাপ মিলনায়তনে আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে।

তিনি বলেন, এখানে অনেক বিষয় চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। হুট করে এমন কোনো আইন প্রণয়ন করা ঠিক হবে না যেটা অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে লাভবান করবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুমসংক্রান্ত আইন প্রণয়নের লক্ষে আয়োজিত এক অংশীজন সভায় সভাপতিত্ব করার সময় নিজ বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা এ বিষয়ে যথাযথভাবে পর্যাপ্ত আলোচনা করার পর সিদ্ধান্ত নিতে চাচ্ছি। হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়ে তা অনুযায়ী আইন করা হলে যদি সেটা কাজেই না লাগে এবং অপরাধী যদি পার পেয়ে যায় বা উপকৃত হয় তাহলে সে আইন করার কোনো সার্থকতা হবে না।

তিনি বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখানে বহু বিবেচনাধীন বিষয় রয়েছে, যা অংশীজনদের সঙ্গে একাধিক আলোচনার মাধ্যমে উঠে আসবে।

আইনমন্ত্রী বলেন, তবে আপনারা নিশ্চিত থাকুন, বাংলাদেশে গুম যাতে আর কখনোই ফিরে আসতে না পারে-এমন একটি আইন প্রণয়ন করা হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাসলিমা রুশদী, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও মানবাধিকার সংগঠন 'মায়ের ডাক' এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার সহ প্রমুখ।

সভায় বিশিষ্ট আইনজীবী, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশীজনরা গুম প্রতিরোধে বাস্তবসম্মত আইন প্রণয়নে গুমসংক্রান্ত অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ প্রণয়ন, তদন্তকারী কর্মকর্তার ন্যূনতম যোগ্যতার একটি মানদণ্ড প্রবর্তন ও এ অপরাধের সার্বিক বিচারিক কার্যক্রমকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিধি সংযোজন করার গুরুত্বারোপ করেন।

এএস

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ