হোম > জাতীয়

দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

আমার দেশ অনলাইন

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

জুলাই মাসের আলোচিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরো পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সিদ্ধান্ত জানাবেন।

গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।

এরপর ১৮ নভেম্বর নতুন করে আরো পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেগুলোর কার্যকারিতাও পরে স্থগিত হয়ে যায়।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় একটি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অন্যটি ২০২৫ সালের ৩০ জুন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ