হোম > জাতীয়

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীর কাঁচাবাজারের পাশে ১১ তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘সন্ধা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজারের পাশে ১১তলা একটি ভবনের সবচেয়ে ওপরের তলায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ৮টার ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী