হোম > জাতীয়

রামগড়ে পাহাড় কেটে জমি ভরাটের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশ

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের জমি ভরাটের জন্য পরিবেশ ধ্বংস করে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে— এ-সংক্রান্ত একটি সংবাদ দৈনিক আমার দেশে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নজরে এলে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

সংবাদে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌপরিবহন উপদেষ্টা তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। পাহাড় কাটা বা অবৈধভাবে জমি ভরাটের মতো কর্মকাণ্ড যদি ঘটে থাকে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, খাগড়াছড়ির রামগড়ে পূর্ববর্তী সরকারের সময়ে নির্মিত স্থলবন্দরটি বাংলাদেশের ভূ-অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ— বিষয়টি আগেই খতিয়ে দেখা হয়েছে। এই স্থলবন্দর প্রকল্পে বাংলাদেশের লাভ-ক্ষতির বিষয়টি পুনর্নিরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থসংশ্লিষ্ট এ বিষয়ে সরকার সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এসআই

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার